1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বাউফলে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ ও ফলদ গাছ রোপণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সবুজ সরকার পটুয়াখালী।
পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে টিনশেড ঘর নির্মাণ ও ফলদ গাছ রোপণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণকাজ বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ অর্থবছরের ২০তম সংশোধিত বাজেটে এ রাস্তাটিকে সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এ তালিকার ৭৮ নম্বর ক্রমিক অনুসারে, ৮ নম্বর ওয়ার্ডের বাহির দাসপাড়া পাকা রাস্তা থেকে রথের বেপারী বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়নকাজের জন্য ১ লাখ ৩০ হাজার টাকার দরপত্র ধরা হয়।

ভুক্তভোগী রফিক হোসেন জানান, প্রায় দুই যুগের ও অধিক সময় ধরে তারা পরিবার পরিজন নিয়ে এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। ২০১২ সালে তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সরকারি বরাদ্দে রাস্তার মাটি কেটে সংস্কার করেন। এরপর থেকেই এটি স্থানীয়দের প্রধান যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

কিন্তু শুক্রবার সকালে হঠাৎ পাশের বাড়ির বেল্লাল হোসেন ও সিকান্দার ফরাজীর লোকজন রাস্তার মাঝখানে কলাগাছ রোপণ করেন এবং একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করেন। বাঁধা দিতে গেলে তারা ভুক্তভোগীদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

রফিক হোসেন আরও অভিযোগ করেন, আমাদের বাড়িতে চারটি পরিবারে প্রায় ৬০/৬৫ জন মানুষ বসবাস করি। এখন যাতায়াতের আর কোনো রাস্তা নেই। তারা বেড়া দিয়ে পুরো পথ আটকে দিয়েছে।

এবিষয়ে অভিযুক্ত বেল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, আমাদের দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলেছি।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষের কাগজপত্র দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট