1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বোয়ালখালীতে হিন্দু ছাত্র পরিষদের সঙ্গে ওসির মতবিনিময়

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ শাখার সঙ্গে মতবিনিময় সভা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হৃদয় দে, বোয়ালখালী শাখার সভাপতি অজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক রবিন মল্লিক ও অর্থ সম্পাদক পূনম তালুকদার।

সভায় ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে থানা পুলিশ ও হিন্দু ছাত্র পরিষদ একসঙ্গে কাজ করবে। তিনি মাদকসেবন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসব ঘিরে কোনো ধরনের অনিয়ম বা অশান্তি যাতে না ঘটে, সেজন্য এই ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট