1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ নিজ এলাকায় সম্বর্ধিত।

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃপ্রবাসে সাহস, সততা আর কলমের শাণিত শক্তিতে সাংবাদিকতা জয়ের পথে দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ ফিরোজ। সৌদি আরবে কর্মরত এই প্রবাসী সাংবাদিক শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন—তিনি হয়ে উঠেছেন প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। তারই স্বীকৃতি হিসেবে নিজ এলাকা রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় ফিরলে বরণ করা হয় বীরোচিত সংবর্ধনায়।

মোহাম্মদ ফিরোজ বর্তমানে দৈনিক সকালের সময়-এর স্টাফ রিপোর্টার ও নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের সৌদি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

গতকাল ২২ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা জিয়া মার্কেট প্রাঙ্গণে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় এলাকা যেন এক গর্বিত মুহূর্তের সাক্ষী হয়ে উঠে।

উপস্থিত ছিলেন—বিএনপি নেতা ডা. নুরুল হক, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, সাবেক সহ-সভাপতি মো. ফরিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, সদস্য মোজাম্মেল হক মানিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, নেছারুল হক, অজিত, নাছির উদ্দিন, রেজাউল করিম, তারেক, জিসান, রিদুয়ান, সাইফুল, নাজিম উদ্দিন, হাবিবুল্লাহ, জাফরসহ প্রমুখ।

বক্তারা বলেন—মোহাম্মদ ফিরোজ প্রবাসের কঠিন বাস্তবতায়ও সাংবাদিকদের পেশাগত অধিকার ও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর মতো সাংবাদিকরা জাতির সম্পদ।”

“সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ ফিরোজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট