1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে দুই যুবকের কৃষি সাফল্য গড়ে তুলেছেন এক বিশাল সবুজ সাম্রাজ্য

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

“চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী এলাকায় গড়ে উঠেছে এক সবুজে ঘেরা একটি কৃষি মাঠ। দুই যুবক মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম মাত্র ২৮০ শতক জমিতে গড়ে তুলেছেন এক বিশাল সবুজ সাম্রাজ্য।”

“তরমুজ, ভাঙি, খিরা, ঢেঁড়স ও টমেটোর সমৃদ্ধ এই খামারে তারা বিনিয়োগ করেছেন প্রায় ৪ লক্ষ টাকা, আর প্রত্যাশিত লাভ ৮ লক্ষ টাকারও বেশি।”

কৃষক মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম বলেন
“আমাদের স্বপ্ন ছিল একটা বড় কৃষি প্রকল্প করার। এই বছর ২৮০ শতক জমিতে শুরু করেছি, আগামী বছর তারও দ্বিগুন জমিতে চাষ করার পরিকল্পনা রয়েছে।

“এই প্রকল্পে প্রথমে ৮ জন শ্রমিক কাজ করলেও বর্তমানে আমরা দুজন সহ ৫ জন শ্রমিক প্রতিদিন মাঠে কাজ করছেন, যাদের দৈনিক মজুরি ৮০০ টাকা। প্রতিদিন এখান থেকে ১৫০থেকে দুইশ কেজি খিরা, একশত কেজির বেশি ঢেঁড়স এবং অন্যান্য সবজি বাজারে সরবরাহ করা হচ্ছে।”

“তাদের উৎপাদিত ফসল স্থানীয় বাজার ও পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। ভাঙি খুচরা বাজারে ৮০-১০০ টাকা প্রতি পিস, আর পাইকারি দরে প্রতি ১০০ পিস ৮ হাজার-১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।”

কৃষি কর্মকর্তা আতিকুল উল্লাহ বলেন
উপজেলার উত্তর কনজুরি এলাকার কৃষক মিজানুর রহমান এবং জাহাঙ্গীর আলম তরমুজ,ঢেঁড়স সহ বিভিন্ন সবজি চাষ করে বেশ লাভবান হয়েছে।ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে চাষাবাদ করতে পারেন, সে জন্য আমরা কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট