1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চাটগাঁ ভাষা পরিষদের উদ্যোগে বার্ষিক প্রকাশনা “ছাম্মান” প্রকাশের সিদ্ধান্ত

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

চাটগাঁ ভাষা পরিষদের উদ্যোগে সংগঠনের বার্ষিক প্রকাশনা “ছাম্মান” প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে আজ রোববার চাটগাঁ ভাষা পরিষদের জামালখানস্হ কার্যালয়ে এক সভায় বিস্তারিত আলোচনার পর এই বিষয়টি চুড়ান্ত করা হয়। বার্ষিক এই প্রকাশনা ছাম্মানে চট্টগ্রামের ভাষার উপর গবেষনা মূলক প্রবন্ধ,নিবন্ধন, চাটগাঁর আঞ্চলিক ও লোক সংস্কৃতি,পুরোনো ঐতিহ্য ও লোকাচারসহ চাটগাঁ ভাষা পরিষদের অতীত কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার প্রয়াস চালানো হবে।
বার্ষিক প্রকাশনা ছাম্মান প্রকাশ ও মুদ্রণের লক্ষ্যে আজকের সভায় একটি উপ কমিটি গঠন করা হয়।
প্রাবন্ধিক ও ছড়াকার সাইফুদ্দিন আহমদ সাকীকে আহবায়ক ও লেখক আ ফ ম রবিউল হোসাইনকে সদস্য সচিব করে গঠিত সাত সদস্যদের অপরাপর সদস্যরা হলেন কবি ইউসুফ মুহম্মদ, শিক্ষাবিদ ও লেখক প্রিন্সিপাল শিমুল বড়ুয়া, উন্নয়ন কর্মী সরোজ কান্তি দাশ, প্রাবন্ধিক রেবা বড়ুয়া ও লেখক ও গবেষক অধ্যাপক তসলিম মুহাম্মদ।
এদিকে সভায় কবি ইউসুফ মুহম্মদের রচিত দোঁহা’র নির্বাচিত কাব্য নিয়ে ইংরেজি অনুবাদ গ্রন্হ Whisper Within প্রকাশিত হওয়ায় কবি ইউসুফ মুহাম্মদকে এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক গবেষক অধ্যাপক তসলিম মুহাম্মদের গ্রন্হ বাংলাদেশের খোট্টা উপভাষা প্রকাশিত হওয়ায় লেখক তসলিম মুহাম্মদকে সভা থেকে অভিনন্দন জানিয়ে তাঁদের আরো সাফল্য কামনা করা হয়।
সভায় সংগীত শিল্পী,গীতিকার ও লেখক ইকবাল হায়দার ও চাটগাঁ ভাষা পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী উপস্হিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট