1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

বোয়ালখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৪৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (অর্থো) ডা. স্বরুপানন্দ, কনসালটেন্ট (মেডিসিন) ডা. সৌরভ সরকার, কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা.রাজর্ষী, কনসালটেন্ট (গাইনী)  ডা. জাকিয়া মমতাজ, কনসালটেন্ট (শিশু) ডা. ফারহানা নূর শান্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার হিমু। মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. তোফায়েল আহমেদ, মেডিকেল অফিসার ডা. চন্দ্রীমা বড়ুয়া, সিনিয়র স্টাপ নার্স মানসুরা বেগম ও রুপ্না আকতার, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই এস, এম,জিহাদ বাবলু, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিতোষ বড়ুয়া, স্কাউট ও রেডক্রিসেন্ট এর নেতৃবৃন্দ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, বোয়ালখালীতে এ বছর মোট ২৪১টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৯% শিশু (৬ মাস থেকে ৫ বছর বয়সী) এই ক্যাপসুল গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট