1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

৪র্থ শ্রেণীর কর্মচারীর নেতৃত্বে নিয়মিত রাতে স্কুল কক্ষে বসে জুয়ার আসর

  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৫৮৫ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী(ঝাড়ুদার/নৈশ প্রহরী) মেহেদুল ইসলামের পরিচালনায় স্কুলের একটি কক্ষে নিয়মিত জমজমাটভাবে জুয়ার আসর চলে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উক্ত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও হোসেনপুর ইউপির সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগমের স্বামী মো. মেহেদুল ইসলাম প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত জুয়াড়িদেরকে নিয়ে স্কুলের শ্রেণী কক্ষে প্রায় লক্ষধির টাকার খেলা চালিয়ে আসছেন বলে অভিযোগে প্রকাশ।

গত১১ জুন রবিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে স্কুলের নতুন ভবনের তিনতলার একটি শ্রেণীকক্ষে আলোসহ লোকজনের গুঞ্জন শুনতে পায় স্থানীয় কয়েকজন,পরে আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে উক্ত কক্ষে গেলে খেলারত জুয়ারিদেরকে হাতে নাতে ধরে ফেলেন তারা।
কোন উপায় না পেয়ে একপর্যায়ে উক্ত বিদ্যালয়ের ঝাড়ুদার মেহেদুল ইসলাম উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চেয়ে জুয়ারীদের ছেড়ে দেয় হয়।

এলাকাবাসী জানায়,মেহেদুল ইসলাম ঝাড়ুদার ও নৈশ প্রহরী হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত স্কুলে নানান অপকর্মসহ রাতে বিভিন্ন এলাকার জুয়াড়ীদের একত্রিত করে জুয়ার আসর চালিয়ে আসছিল।
তারা আরো জানান যে,আমরা ভয়ে কিছু বলতে পারি না,কারণ তার স্ত্রী আনোয়ারা বেগম হোসেনপুর ইউপির ওয়ার্ড মেম্বার এবং অনেক বড় বড় লোকের সঙ্গে তার হাত রয়েছে।
মেহেদুলের অনৈতিক কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়টির দীর্ঘদিনের যে সুনাম ছিল তা এখন নষ্ট হতে বসেছে।

এ বিষয়ে হাসবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ বসে মেহেদুল ইসলামকে মুচলেকা নিয়ে এই মর্মে ছেড়ে দিয়েছি যে সে পরবর্তীতে আর কখনো এমন কাজ করবে না।

উক্ত বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু’র সাথে ফোনে কথা বললে তিনি জানান,আমি এখন পর্যন্ত এই বিষয়ে কিছুই জানিনা,তবে জুয়া খেলার বিষয়টি সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট