
রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ হিন্দু অধ্যুষিত এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
রবিবার (০১ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বিভিন্ন হিন্দু পাড়ায় তিনি ভোটারদের কাছে ভোট চান।
এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত কিছু দাবি রয়েছে, যা বাস্তবায়নে কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।
গণসংযোগকালে প্রার্থী বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমি প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করার আশ্বাস দেন।
প্রার্থীর সাথে আরো উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা জামায়াতে আমির হানিফ মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, জামায়াতের পৌর আমির আবদুল মতিন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।