1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮১৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বোয়ালখালী বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী ও বিএনপি নেতা আবু আকতার।

বক্তারা বলেন, গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য বিকেলে নগরীর ৩ নং ওয়ার্ডের পাঁচলাইশ চালিতাতলী বাজার এলাকায় গণসংযোগে সময় এরশাদ উল্লাহর উপর দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এতে এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আহত এরশাদ উল্লাহকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট