1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ ফাইনাল সম্পন্ন।

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৪৪ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনূর্ধ্ব ১৭ ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২২ জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রিড়া সংস্থার সার্বিক সহযোগিতায় শিবগঞ্জ স্টেডিয়ামে (অনূর্ধ্ব-১৭) বালক টুর্নামেন্টের ফাইনাল খেলায় দাইপুখুরিয়া ইউনিয়ন দলকে টাইবেকারে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নয়ালাভাঙ্গা ইউনিয়ন দল।
শিবগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিটুল খানের সঞ্চালনা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন, সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহা: জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মোহা: মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহা: আরিফুল ইসলাম, নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহা: মোস্তাকুল আলম পিন্টু, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহা: আলমগীর রেজা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট