1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

লোহাগাড়ায় শফিয়া-কবির ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে রমাদ্বান ও ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫৮৩ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা :
হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে পবিত্র মাহে রমাদ্বান ও ঈদ উপলক্ষে, আল্লাহর নৈকট্য লাভের আশায়, শফিয়া – কবির ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১০০ শত জন দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
০৭ ই এপ্রিল শুক্রবার বিকাল ৪ ঘটির সময় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ঘোনা পাড়া এলাকায় শফিয়া- কবির ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন সরকারের নেতৃত্বে এই সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক মো: ইউসুফ,শফিয়া – কবির ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফজলুল হক সহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শফিয়া-কবির ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক,আইনজীবী,রাজনীতিবীদ এডভোকেট জসিমউদদীন সরকার বলেন, এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে,অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বর্তমান দ্রব্য মূল্যের উর্ধ্বে গতি,আসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে এই বিতরণ এই উদ্যোগ সারা বৎসর চলমান থাকবে।তিনি আরো বলেন, করোনা কালীন আমি ব্যক্তিগত ভাবে ২ লক্ষ টাকার সাহায্য করেছি।
উপহার সামগ্রীর মধ্যে যা ছিল,চাউল,ছোলা,চিনি, তেল, মশুর ডাল, সেমাই, পিয়াঁজ,আলু, নুডলস,মুড়ি।
উপর সামগ্রী নিতে আসা এক বয়স্ক মহিলা বলেন,এই উপহার পেয়ে আমি অনেক খুশি,আয়ের চেয়ে ব্যয় বেশি হয়াতে সাংসার চালাতে কষ্ট হয়,আমি এই ফাউন্ডেশনের প্রতি চির কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট