1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

লাউকাঠীর সড়ক গুলোর বেহাল দশা মিলছেনা উন্নয়ন, এলাকাবাসীর মানববন্ধন।

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৩৬ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি।

ভোটের আগে প্রতিশ্রুতি জেতার পরে ভুলে যায় সব স্মৃতি, একের পর এক এমন লোকেরাই হচ্ছেন স্থানীয় প্রতিনিধি, এমন শ্লোগানে।

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের লাউকাঠী বাজার সহ আশেপাশের সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার ২৩’জুলাই সকাল ১১ টার সময়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন স্কুল শিক্ষার্থী, শিক্ষক, ব্যাবসায়ী, যানবাহন চালক সহ বিভিন্ন পেশাজীবি মানুষ।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বলা হয়, কয়েকটি ইউনিয়ন ও দুমকি, বাউফল দুটি উপজেলার কয়েক হাজার জনগন জেলা শহরে প্রতিনিয়ত এ পথ দিয়েই প্রবেশ করেন। রয়েছে সরকারি বেসরকারি স্কুল কলেজ সহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান। অথচ কয়েক বছর ধরে সড়কের বেহাল অবস্থায় কতৃপক্ষের নেই যেন কোন নজরদারি। রোগীদের বহন করতে গিয়ে এম্বুলেন্স দুর্ঘটনায় নিজেই দুর্ঘটনার কবলে প্রসূতি মায়ের নবজাতকের জন্ম হয়েছে রাস্তায় এরপর ও নরছে না কারো বিবেক।

এছাড়াও কয়েকটি ইট ভাটার কারনে প্রতিনিয়ত নিষিদ্ধ টলি গাড়ি চলাচল করছে। ফলে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে দুর্ভোগে পড়ছে কয়েক হাজার জনগন। দীর্ঘ কয়েক বছরে সংষ্কার না হওয়ার কারনে অল্প বৃষ্টিতেই সড়ক রুপ নেয় জলাবদ্ধতায়। স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান মেম্বারদের নীরবতায় উন্নয়নয়ের ছোয়া পাচ্ছে না জনগন এমটাই বলছেন যানবাহন চালকরা। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা উপজেলার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন করে অতি দ্রুত সড়কটি সংষ্কার করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করবেন বলে জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট