1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

মাসব্যাপী মেলা আয়োজনে বোয়ালখালীতে ব্যবসায়ীদের ক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে একটি কমিউনিটি সেন্টারে শুরু হতে যাওয়া মাসব্যাপী প্রদর্শনী মেলার আয়োজন নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ মেলা বন্ধে স্থানীয় উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে লিখিত দরখাস্ত দিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (২২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌর সদরের জব্বার মার্কেট, খাজা মার্কেট ও আল মদিনা মার্কেটসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এ দরখাস্ত দাখিল করেন।

ব্যবসায়ীরা জানান, উপজেলার আদর ক্লাবে মাসব্যাপী প্রদর্শনী মেলা হলে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় মারাত্মক প্রভাব পড়বে। ক্ষতিগ্রস্ত হবেন শতশত ব্যবসায়ী।
ব্যবসায়ীদের দাবি, বছরের ৮-৯ মাস লোকসানে বেচাকেনা করতে হয়। শুধু রমজান মাস এবং এর আগের দুইমাস ব্যবসা করে এ ক্ষতি পোষাতে হয়। অনেক ব্যবসায়ী ঋণগ্রস্ত। এ মেলা হলে আরও ক্ষতির সম্মুখীন হতে হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বোয়ালখালী সেনাক্যাম্পে লিখিত দরখাস্ত দিয়েছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, আয়োজকরা মেলার জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছেন বলে জানতে পেরেছি। এরমধ্যে স্থানীয় ব্যবসায়ীরা মেলা বন্ধের জন্য দরখাস্ত দিয়েছেন। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট