1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৫৩১ বার পড়া হয়েছে

প্রতিনিধি, খাগড়াছড়ি :

পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট
কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি উপকার ভোগীদের হাতে মানবিক সহায়তা তুলে দেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে গৃহ নির্মানের জন্য ১৫ বান্ডিল ঢেউটিন, হুইল চেয়ার ও সোলার প্যানেল বিতরণ করা হয়। হতদরিদ্র অসুস্থ মানুষের উন্নত চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় খেলাধুলার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে মুসলিম পাড়া যুব সংঘকে এক লক্ষ ত্রিশ হাজার টাকার মুল্যের ক্রিকেট সামগ্রী প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

মানবিক সহায়তা বিতরণ শেষে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণে দায়িত্ব পালনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা দিয়ে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপঅধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি ছাড়াও অন্যান্য সেনাকর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট