1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে জানালার গ্রিল কেটে এক আওয়ামী লীগ নেতার ঘরে সংগঠিত হয়েছে চুরি। একের পর এক চুরি ঘটনা জনমনে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার আমিন মেম্বার বাড়ির উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল আলমের ঘরে এ ঘটনা ঘটেছে।

শহীদুলের বোন শাহীন আক্তার বলেন, চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকেছে। ঘরের মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রী, আলমিরায় রক্ষিত নগদ ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে চোরের দল। তবে লোহা কাটার ১টি মেশিন নিয়ে গেছে।

তিনি আরও জানান, নতুন ঘরে সম্প্রতি বাথরুম ফিটিংস এবং আধুনিক সরঞ্জাম লাগানো হয়েছিলো। চোরের দল ইংলিশ কমেডসহ এসব সরঞ্জাম খুলে এলোমেলো করে ফেলেছে।

পরিবারের সদস্যরা নগরীর বাসায় গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘরে এসে এ ঘটনা জানতে পারেন। দেখা গেছে জানালার গ্লাস ভাঙা ও গ্রিল কাটা এবং ঘরের পেছনের দরজা খোলা।

বোয়ালখালী উপজেলায় গত দুই মাস ধরে টানা চুরি সংগঠিত হচ্ছে। উপজেলা একাধিক মসজিদ, মন্দির, সরকারি বিভিন্ন দপ্তর, স্কুল, সিএনজি অটোরিকশা, গাড়ির ব্যাটারী এবং বসতঘরে চুরি সংগঠিত হয়েছে। ডাকাতি সংগঠিত হয়েছে ৩টি।

এতে দেখা দিয়েছে জনমনে উদ্বেগ। চুরি পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও চোরের টিকিটিও ধরা যায়নি। থানায় অভিযোগ পর অভিযোগ জমা পরলেও চোরাই মালামাল উদ্ধার এবং অপরাধী শনাক্ত করা যায়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিতে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি শুনেছেন জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট