1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতবাড়ির ছাদ থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহমদ হেসেন কমান্ডারের বাড়ি সোহেলের ঘর থেকে সাপটি উদ্ধার করেন পোপাদিয়ার মোহাম্মদ নুরুল আবছার ও কৃষ্ণ আচার্য্য।

নুরুল আবছার বলেন, “রাতে শ্বশুরবাড়ি থেকে আমার মেয়ে ফোন করে জানায়, ঘরে সাপ ঢুকেছে। পরে গিয়ে দেখি এটি একটি অজগর। আমরা সেটিকে বিরক্ত না করে সকালে দু’জনে মিলে  বাড়ির ছাদ থেকে ধরে ফেলি এবং পোপাদিয়ায় নিয়ে আসি।”

পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপটি নিয়ে যায়।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য অয়ন মল্লিক বলেন, “বার্মিজ জাতের অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি।”

পটিয়া সহকারী রেঞ্জ বন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি হেফাজতে নেওয়া হয়েছে। প্রথমে রেঞ্জ অফিসে নেওয়া হবে, পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে নিরাপদ বনে অবমুক্ত করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট