1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া মাদ্রাসায় ফাতেহা-এ ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১০৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পীরানে পীর, মাহবুবে ছোবহানী, গাউছে ছামাদানী, গাউসুল আজম দস্তগীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ফাতেহা-এ ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনসারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. শাহাবুদ্দিন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও মো. আবু নাঈম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আয়ুব, মাওলানা হাবীবুর রহমান, শিক্ষক শওকত ওসমান, নুরুল আবছার, প্রভাষক নুরুদ্দীন, আহমদ নুর প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবনাদর্শ বিষয়ে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট