1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে সাপে কামড়ে প্রাণ গেল বাবুলের

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপে কামড়ে বাবুল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ওই এলাকার মরহুম নুরুল আজিমের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় মো. মামুনুর রশিদ জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরে বাবুল ঘরের ভেতর বাঁশের বেড়া থেকে প্রয়োজনীয় জিনিস নিচ্ছিলেন। এ সময় হঠাৎ কিছু একটা তাকে কামড় দেয়। পরে জানা যায়, সেটি সাপ ছিল।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

তবে কোন সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পরিবার। কামড় দেওয়ার পর সাপটি সেখান থেকে সরে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট