1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৫৮৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালী জামায়াতের আমির ডা.খোরশেদ আলম বলেছেন,  সবাইকে নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। কে কোন ধর্মের মতের মানুষ তা বড় বিষয় নয়, বড় কথা হলো আমরা বাঙালি।

বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে অপরিসীম ভূমিকা রাখেন সাংবাদিকরা। বিগত দীর্ঘ সময় ধরে উন্মুক্তভাবে জামায়াত ইসলামী সাংবাদিকদের সাথে কাজ করতে পারেনি। আমরা আপনাদের সাথে আছি। আপনারা সমাজের দোষত্রুটি তুলে ধরেন এবং পরামর্শ দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. আবু নাছের, বায়তুলমাল সম্পাদক আবদুল মান্নান,  জামায়াত নেতা মো.জাহাঙ্গীর আলম, সাইদুল আলম, রফিকুল ইসলাম খসরু, সাংবাদিক মো.মুজাহিদুল ইসলাম, অধীর বড়ুয়া, শাহীনুর কিবরিয়া মাসুদ, আবুল ফজল বাবুল, মো.ইয়াছিন চৌধুরী, এডভোকেট সেলিম চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের ও সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট