1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বোয়ালখালীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে খাস খতিয়ানভুক্ত সরকারি জায়গার পানি চলাচলের পথ অবরুদ্ধ করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের কঞ্জুরী গ্রামের এক পরিবার স্থাপনা নির্মাণ করছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা তারান্নুমা ইলাহী।

তিনি জানান, অভিযোগ পেয়ে সরজমিন পরিদর্শন করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়া গেছে। কঞ্জুরী মৌজার বি.এস ১নং খাস খতিয়ান ভুক্ত ২৩৩২ দাগের ১৯ শতক জায়গা রয়েছে। যা সর্ব সাধারণের ব্যবহার্য সম্পত্তি। এই জায়গা দিয়ে ওই এলাকার পানি চলাচল করে।

চারিদিকে টিনের ঘেরা দিয়ে জনৈক এক ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ করছিলেন। তাদের নিষেধ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, খবর অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। টিনের ঘেরা বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট