1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া বাদামতলে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পোপাদিয়া বাদামতল স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল ছালাম ছোটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদি হাসান সুজন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. মোসলেম মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চৌধুরী, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম ইকবাল, সাবেক ইউপি সদস্য আবু নাছের মন্নান ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সংগঠক মোহাম্মদ সবুর আলম।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারি ফজলুল মুনতাসীর রুবাই। উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে শরীফ পাড়াকে ২-১ গোলে পরাজিত করে রোহাই পাড়া জয় লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট