1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি: তিন ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনুমোদন না থাকায় একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার গোমদণ্ডী ফুলতলা ও কধুরখীল চৌধুরী হাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান,  গোমদণ্ডী ফুলতলা এলাকার আল ইমাম মেডিকোর মালিক আরিফ হোসেনকে ৫ হাজার টাকা, বোয়ালখালী জেনারেল হাসপাতাল ফার্মেসির রাজু দে’কে ২ হাজার টাকা এবং কধুরখীল চৌধুরী হাটের দরবার মেডিকোর মালিক বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

দরবার মেডিকো ফার্মেসিটি অনুমোদন ছাড়াই পরিচালিত হওয়ায় এবং সঠিক ব্যবস্থাপনা না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এছাড়া ত্রিপল বিহীনভাবে বালু পরিবহন করায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর আওতায় নুরুল আলম নামের একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন চট্টগ্রাম ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো.আবিদ আহসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট