1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বোয়ালখালীতে বিদ্যুতের তার পায়ে জড়িয়ে   বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শাহেদুল ইসলাম (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সে এই বছরে চরখিজিরপুর রফিকুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেছেন।

বুধবার(৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহেদুল ইসলাম উপজেলার চরখিজিরপুর এলাকার মোবারক আলীর বাড়ি (প্রকাশ মইজ্জর বাড়ি) আবুল মিয়া’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির ওপর স্থাপিত বৈদ্যুতিক খুটিতে সাপোর্টিং তার শুষ্ক মৌসুমে দুর্ঘটনা না ঘটলেও চলমান বর্ষায় খুটির নিচে জমে থাকা বৃষ্টির পানিতে সাপোর্টিং তারের সাথে মূল লাইনের তারের সাথে স্পর্শ হয়ে বিদ্যুৎ সঞ্চালন ঘটে। শাহেদ তিনটার দিকে বাড়ির পাশের বিল থেকে মহিষ আনতে গেলে বিদ্যুতের তার পায়ে জড়িয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। উদ্ধারের পর উপস্থিত লোকজন তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট