1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে এক বসতঘরের জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণের গয়না চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা এ ঘটনা জানতে পারেন। এর দুইদিন আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘর তালাবদ্ধ করে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন তারা।

পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল ওয়ার্ডের হানিফ মাঝির বাড়ির প্রবাসী জাহিদ হাসানের ঘরে এ চুরি ঘটনায় খোয়া গেছে ১ ভরি স্বর্ণের গয়না এবং নগদ ২১ হাজার টাকা।

জাহিদ হাসান জানান, দুই দিন আগে তাদের পরিবারের সদস্যরা খালার বাড়িতে বিয়ের দাওয়াতে যান। শনিবার সকালে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের জানালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট