1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বোয়ালখালীতে জালে আটকা ১১ ফুট লম্বা অজগর

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি দক্ষিণপাড়ায় একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গগন মাস্টারের বাড়ির পাশের বিলে মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।

স্থানীয় বটন ঘোষ জানান, সকাল ৮টার দিকে মাছ ধরার সময় জালে প্রথমে অজগরটি দেখতে পান তিনি। পরে বিষয়টি ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের পরিচালক ইসমাইল মিথুনকে জানানো হলে তিনি সদস্য আমির হোসাইন শাওনকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। এরপর শাওন সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন বলেন, উদ্ধার হওয়া অজগরের দৈর্ঘ্য প্রায় ১১ ফুট এবং ওজন আনুমানিক ১২ কেজি। তিনি জানান, গত এক সপ্তাহে এ নিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারটি অজগর উদ্ধার করা হয়েছে। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া সাপগুলোকে পরে জঙ্গলে অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট