1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে জামায়াতে ইসলামীর শোক মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ীদের বিচার ও গ্রেফতারের দাবিতে সমাবেশ ও শোক মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়ি পুকুরপাড় এলাকা থেকে মিছিলটি শুরু করে সিরাজুল ইসলাম ডিগ্রি  কলেজগেইট হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সহসম্পাদক ও জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাছের।

সভায় আরও বক্তব্য রাখেন সাইদুল আলম, আবুল মনছুর, ইঞ্জিনিয়ার আবদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের থানা সেক্রেটারি মোহাম্মদ ইমাম উদ্দিন ইয়াছিন।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। ওই সময়কার সহিংসতায় নিহতদের বিচার আজও না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট