
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মসজিদের জানালা কেটে দুটি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সীমানায় অবস্থিত মিয়া বাপের বাড়ির আল মদিনা জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ইমাম ছালেহ জঙ্গী জিহাদী জানান, এশার নামাজ শেষে নিজ কক্ষে যান তিনি। ভোরে ফজরের আজান দিতে এসে দেখেন মসজিদের দক্ষিণ পাশের জানালা কাটা এবং ভেতরে রাখা দুটি ব্যাটারি নেই। মসজিদ কমিটির সদস্য জানে আলম বলেন, চুরি যাওয়া ব্যাটারির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।