1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৫০৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই)  সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এদিন উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত  সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো জাহেদুল হক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিমুল বড়ুয়া।
ইউএনও হিমাদ্রি খীসা বলেন, দেশকে ভালোবেসে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার,নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের প্রযুক্তিগত  প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে।
ক্ষেত্র সহকারী আবু নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, খান এগ্রো ফিসারিজ এর স্বত্বাধিকারী মো সায়েদুল হক খান।
এসময় উপজেলার বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন  ইউনিয়নের সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট