1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুর বাড়ির মেলায় চুরি করতে গিয়ে নারী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে হিন্দু সেজে স্বর্ণের অলংকার চুরির অভিযোগে রিনা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর বাড়ীর মেলায় এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির দায়িত্বপ্রাপ্ত মাস্টার শ্যামল মজুমদার জানান, মেলায় ভিড়ের সুযোগ নিয়ে ওই নারী সিঁদুর পরা ও হাতে শাঁখা পরে পূর্ণার্থীদের ভিড়ে মিশে যান। এ সময় তিনি এক পূর্ণার্থীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিলে স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে। পরে গ্রাম পুলিশ হিমাংশু দাশ জনতার হাত থেকে উদ্ধার করে মন্দিরের একটি কক্ষে আটকে রাখে।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন,
“কালাচাঁদ ঠাকুর বাড়িতে এক মহিলা শাঁখা-সিঁদুর পরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট