1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বাউফলে মামলা তোলার হুমকি: প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সবুজ সরকার পটুয়াখালী ]

পটুয়াখালীর বাউফলে হত্যা চেষ্টা, ছিনতাই ও মারধরের মামলার এক নম্বর আসামি স্বপন কুমার দেবনাথকে গ্রেপ্তার না করায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, মামলা দায়েরের ৪ মাস অতিক্রান্ত হলেও প্রধান আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে নানা কৌশলে মামলা তোলার জন্য হুমকি-ধামকি দিচ্ছে।

ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১৭ জুন (২৫ ইং) তারিখে উপজেলার বাউফল হাসপাতালের সামনে। স্থানীয় ব্যবসায়ী দুলাল দেবনাথকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। এসময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করান। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী প্রথমে থানায় মামলা করার চেষ্টা করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ রয়েছে। পরে বাদী হয়ে তিনি ২৩ জুন (২৫ ইং) তারিখে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২য় আমলী আদালতে সি আর মামলা নং-২৯/২৫ দায়ের করেন।

কিন্তু মামলা দায়েরের পর ৪ মাস পার হলেও ১ নম্বর আসামি স্বপন কুমার দেবনাথকে গ্রেপ্তার করা হয়নি। বরং তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়ে বাদী ও তার পরিবারকে মামলা তোলার জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার।

এর প্রতিবাদে শনিবার দুপুর ১টার দিকে বাউফল হাসপাতালের সামনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ভুক্তভোগীর ২ ভাই শংকর দেবনাথ, দুলাল দেবনাথ এবং ৪ বোন মঞ্জুরানি দেবনাথ, নীলিমা দেবনাথ, কাকলি রানী দেবনাথ ও জয়ন্তী রানী দেবনাথসহ স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,
“প্রধান আসামিকে গ্রেপ্তার করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাচ্ছি। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না।”

এসময় তারা ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট