1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বাউফলে বিষপ্রয়োগে ৯ মহিষের মৃত্যু, ক্ষতি ২০ লাখ টাকা!

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

সবুজ সরকার পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া ও চরঘুনাথদ্দী চরে বিষপ্রয়োগে ৯টি মহিষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মহিষগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মারা যাওয়া মহিষগুলোর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের আ. রশিদ হাওলাদারের ২টি, সাইবেরহাট এলাকার সোহাগ হোসেনের ৪টি এবং মো. মাসুদের ৩টি রয়েছে। এ ঘটনায় আরও ছয়টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত মহিষের মালিক মাছুম জানান, “আমরা তিনজন মিলে ৮০টি মহিষ নিয়ে দের মাস ধরে গোপালিয়া ও রঘুনাথদ্দী চরে চরাই করাচ্ছিলাম। বৃহস্পতিবার দুপুরে মহিষগুলো চর থেকে ফিরিয়ে আনার পরপরই একে একে ১৫টি অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৯টি মারা যায়। আমরা নিঃস্ব হয়ে গেলাম।”

স্থানীয় হান্নান হাওলাদার অভিযোগ করে বলেন, “কিছু অসাধু জেলে দীর্ঘদিন ধরে চরে বিষ দিয়ে মাছ শিকার করছে। ধারণা করছি বিষাক্ত ঘাস খেয়ে মহিষগুলো মারা গেছে। এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট