1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বাউফলের বানিজ্যিক বন্দরে অগ্নিকান্ড; দুই দোকান ভস্মিভূত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সবুজ সরকার (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বানিজ্যিক বন্দরের আলী আকবর সরকারী প্রাইমারী স্কুলের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে এনায়েত হোসেনের মুদি মনোহরি ও সাহাবুদ্দিন সাবুর হার্ডওয়ারের দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে এনায়েত হোসেনের দোকানটি সম্পূর্ন ও সাহাবুদ্দিন সাবুর হার্ডওয়ারের দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনায়েত হোসেনের মুদি মনোহরির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পাশের দোকানে ছড়িয়ে পরে।

স্থানীয়দের পাশাপাশি ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা অনুযায়ি ক্ষয়ক্ষতির পরিমান ২০-২৫ লাখ টাকা হতে পারে।

বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন বলেন, লন্ড্রি অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ড হতে পারে। এনায়েত মুদি মনোহরির পাশাপাশি একই দোকানে চা বিক্রি ও লন্ড্রির ব্যবসা করতেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট