1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

ফিগো ফ্যাশন কারখানায় ডাকাতি, অস্ত্রের মুখে দারোয়ানদের বেঁধে লুট

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীর ফিগো ফ্যাশন লিমিটেড কারখানার দারোয়ানকে বেঁধে লুঠ নিয়ে গেছে অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আরাকান সড়কের শাকপুরা বড়ুয়া টেক এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ফিগো ফ্যাশন লিমিটেডের এইচআর, এডমিন এন্ড কমপ্লায়েন্স ম্যানেজার মো. মঞ্জুর মোরশেদ বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, ফিগো ফ্যাশন কারখানাটি গত ৮-৯ মাস ধরে বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে কারখানার পেছনের সীমানা প্রাচীর টপকে ১৪-১৫ জন ব্যক্তি প্রবেশ করেন। তারা কারখানার দারোয়ান মো.বেলাল, মো.বশির ও ছত্তারকে রশি দিয়ে বেঁধে মারধর করে এবং কারখানার বিভিন্ন কক্ষ থেকে ৩০-৪০ লাখ টাকা মূল্যমানের বৈদ্যুতিক ক্যাবল, মেশিনারী সরঞ্জাম নিয়ে যায়। এছাড়া দারোয়ানদের পকেটে থাকা টাকা ও মোবাইল নিয়ে গেছে। বুধবার সকালে কারখানার একাউন্ট অফিসার কর্মস্থলে এসে দারোয়ানের রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান।

কারখানার দায়িত্ব থাকা আবদুস ছত্তার বলেন, দুর্বৃত্তদের হাতে আগ্নেয় অস্ত্র ও দেশীয় তৈরি বড় আকারের দা ছিলো। অস্ত্র মুখে আমাদের জিম্মি করে ফেলে। তারা প্রচণ্ড মারধর করেছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট