জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ গাউছিয়া মাবুদ মঞ্জিল সুফি সম্রাট মুফতি এ আজম হযরত মাওলানা সৈয়্যদ মাবুদুল হক(ক.)’র বড় শাহজাদা পীরে ত্বরিকত হযরত শাহ্ সুফি সৈয়্যদ মাওলানা আরাফাতুল হক(ক.) হাফেজ নগরী মাইজভান্ডারী’র ২তম বার্ষিক ওরশ শরীফ গাউছিয়া মাবুদ মঞ্জিলে সম্পন্ন হয়েছে।

১৬ নভেম্বর (রবিবার)বাদে ফজর থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য খতমে কুরআন, নাতে মোস্তফা, মাইজভান্ডারী গীতি, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম, ছেমা জিকির, ও আখেরি মুনাজাতের মাধ্যমে বার্ষিক ওরশ মাহফিল সম্পন্ন হয়। উক্ত মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত মুফতি সৈয়্যদ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত ছিলেন হাফেজ নগরী মাইজভান্ডারীসহ দূর দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত মুরিদ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত