1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

পলাশবাড়ীতে ইউপি সদস্যেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫১১ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য মোরশেদ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য আতোয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্যে হামলা ও শ্লীলতাহানীর অভিযোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল দুপুরে ৬নং বেতকাপা ইউপি সদস্যদের আয়োজনে মাঠেরহাট ইউপি পরিষদের সামনে রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আহত ইউপি সদস্য মোরশেদ আলমের পিতা সাবেক ইউপি সদস্য মোসলেম মিয়া,ইউপি সদস্য সোহেল রানা,ময়নুল ইসলাম,বাদশা মিয়া,আবু তাহের,আবদুল মালেক ও সংরক্ষিত সদস্য রওশন আরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন,পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউপি চেয়ারম্যান একাধিক চুরি, ডাকাতি ও হত্যা সহ অসংখ্য মামলার আসামী মোস্তাফিজুর রহমান মোস্তা চেয়ারম্যানের ব্যাপক দূর্নীতি ও অনিয়মের কারনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অত্র ইউনিয়ন পরিষদের ৯ জন ওয়ার্ড সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব আনয়ন করেন। এরই জের ধরে ১১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোস্তাফিজুর রহমান মোস্তা চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অত্র ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোরশেদ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য আতোয়ারা বেগমের উপর হামলা ও শ্লীলতাহানী ঘটায়।

বক্তারা উক্ত চেয়ারম্যানের এহেন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুর্নীতিবাজ চেয়ারম্যান সহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। তা না হলে তারা বৃহত্তর আন্দোলন যাবে বলে মানববন্ধনে ঘোষণা দেন।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট