1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

পবিত্র ঈদে মিলাদুন্নবী স্মরণে আজিমুশশান মাইজভান্ডারী মিলাদ মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :
রাসূলুল্লাহ (সা.) ও আল্লাহর আউলিয়া পথ অনুসরণ করলে দেশে শান্তি শৃঙ্খলা সহ জীবন সুন্দর হবে বললেন মাইজভান্ডার গাউছিয়া গায়েবী ধন মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফি সৈয়দ ইরফানুর রহমান মিজান মাইজভান্ডারি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাদে মাগরিব থেকে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাহ মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের মাঠে পূর্ব গোমদণ্ডী চৌধুরীপাড়া শাখা আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন যুব পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) স্মরণে আজিমুশশান মাইজভান্ডারী মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী, ঢাকা শাহজাহানপুর গাউছুল আযম রেলওয়ে মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী ও হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদত হোসেন মাইজভান্ডারী।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট