1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

পটিয়ায় ৫৭টি মামলার আসামি রুহুল আমিন সিলেট হতে গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ইমরান হোসেন মুন্না পটিয়া : চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন সিলেট থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল আমিন(৫৫) পটিয়া উপজেলার এয়াকুবদন্ডী এলাকার আবদুস সালামের পুত্র। শনিবার (০১ নভেম্বর) অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এসআই(নিঃ)শফিক উল্লাহ, এএসআই(নিঃ)মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে সিলেট বিমান বন্দর হতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, ১টি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্ট সহ সর্বমোট ৩২ টি মামলা ওয়ারেন্ট মুলতুবী রয়েছে। এছাড়াও সিএমপির কোতোয়ালি থানায় ১৯ টি সিআর ও ৬টি সাজা ওয়ারেন্ট মুলতবি রয়েছে। আসামীর বিরুদ্ধে আরো বিভিন্ন থানায় ওয়ারেন্ট মুলতবী থাকার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে অনুসন্ধান চলমান।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) নুরুজ্জামান জানান, বহুল আলোচিত ৫৭টি মামলার আসামী নুরুল আমিনকে সিলেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

ইমরান হোসেন মুন্না পটিয়া প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট