1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন।

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের পটিয়ার জিরি ইউনিয়নের কৃতিসন্তান মীর গ্রুপ প্রতিষ্টাতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চেয়ারম্যান, অসম্প্রদায়িক চেতনার বাতিঘর,বিশিষ্ট সমাজসেবক,দানশীল ব্যক্তিত্ব,শিল্পপতি আলহাজ্ব মীর আহমদ সওদাগরের দ্বিতীয় তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাৎ কামনায় পরিবারের পক্ষ থেকে তিন ব্যাপী আয়োজনের মধ্যে খতমে বোকারী,খতমে কুরআনপাঠ,দোয়া মাহফিল ও বর্ণাঢ্য জেয়াফত অনুষ্টানের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার(২৭শে জানুয়ারী) মরহুমের মৃত্যুবার্ষিকে ঘিরে প্রথম পর্বে বিদেহী আত্মার মাগফেরাৎ কামনায় পবিত্র খতমে বোখারী,
খতমে কুরআনপাঠ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন মাদ্রাসা,স্কুল,কলেজ শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী,
পরিচালনা পরিষদ বৃন্দদের নিয়ে প্রীতিভোজ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
দ্বিতীয় পর্বে শুক্রবার(৩০শে জানুয়ারী) তিন দিন ব্যাপী অনুষ্টানমালার মধ্যে দুইদিন জেয়াফত অনুষ্টান।প্রথম দিন স্হানীয় এলকাবাসীসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার প্রায় বিশ হাজার মানুষের উপস্হিতিতে এ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
এরপর তৃতীয় পর্ব শনিবার(৩১শে জানুয়ারী) যথাক্রমে বিশিষ্ট সমাজসেবী,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যবসায়ী,ব্যংকার বৃন্দদের নিয়ে প্রায় ছয় হাজার মানুষের উপস্হিতিতে দ্বিতীয় জেয়াফত অনুষ্টান সুসর্ম্পন হয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।
এতে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন,আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি: পরিচালক আলহাজ্ব আহমেদুল হক,দ:জেলা বিএনপির আহব্বায়ক ইদ্রিস মিয়া,মীর গ্রুপ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম,খুলসী ক্লাব লি: চেয়ারম্যান সামশুল আলম,চন্দনাইশ উপজেলায় বিএনপির মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জসীম উদ্দিন,বিএনপির মনোনিত পটিয়া আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক,সুবেদার গ্রুপ চেয়ারম্যান ফেরদৌস ওয়াহিদ বাপ্পী,মীর গ্রুপ পরিচালক মীর মো: হাসাস,মীর মো: হোসাইন,মীর মো: নাছির,সালমা গ্রুপের চেয়াম্যান আলহাজ্ব সামশুল আলম,জেনুইন এন্টাপ্রাইজ প্রোপ্রাইটর আলহাজ্ব বদিউল আলম,মাহাবু আলম,আলম স্টীল কর্পোরেশন লি: চেয়ারম্যান সামশুল আলম সওদাগর,এন মোহাম্মদ গ্রুপ পরিচালকগন,মীর বাবুল কবির সহ আরো বিশিষ্ট সমাজসেবী বৃন্দ এ অনুষ্টানে উপস্হিত ছিলেন।

পবিত্র খতমে বোখারী,খতমে কুরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন জিরি মাদ্রাসা পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব দা:বা:। এবং খতমে কুরআানপাঠে অংশ গ্রহনে ছিলেন জিরি মাদ্রাসার শিক্ষক বিশিষ্ট আলেম ওলেমাগনসহ শিক্ষার্থী বৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট