1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

নোয়াখালী বিভাগের দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এবার সোনাইমুড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ঢাকা নোয়াখালী মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে নোয়াখালী বিভাগের দাবিতে সোনাইমুড়ী বাইপাস চত্বরে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতারা ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুদুল আলম, পৌর বিএনপি’র সদস্য সচিব রেজায় রাব্বি মাহবুব, উপজেলা জামায়াত নেতা ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

মানববন্ধনের সময় আন্দোলনকারীরা ঢাকা নোয়াখালী মহাসড়কের সোনাইমুড়ী বাইপাস চত্বরে আন্তঃজেলা বাস সহ যানবাহন বন্ধ করে দেয়। প্রায় এক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূরপাল্লা যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট