1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ জন নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান, বাবার নাম গিয়াস উদ্দিন। অন্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কবিরহাট থেকে ৫ যাত্রী নিয়ে চালক কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ইসলামিয়া আলিয়া মাদ্রাসা পর্যন্ত গেলে বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। বাকিদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরো দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে নিহত হয়েছেন ৩ জন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুইজনও মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট