1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

নাশকতার প্রস্তুতির অভিযোগে বোয়ালখালীতে তিনজন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৪টি ককটেল, দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার জামতল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ।

তিনি বলেন, নাশকতার করার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকায় একটি খামারে অবস্থান করছে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম কধুরখীলের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমীন (৪৬), মৃত আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মো.জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেনকে (৪২) আটক করা হয়। এর মধ্যে নুরুল আমীন যুবলীগ, আবু নাসের জিলানী ও শাহাদাত হোসেন আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

এসময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১টি দেশিয় বন্দুক, ১টি তাজা কার্তুজ, ১টি হিরো গ্লামার মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট এবং নগদ ৮৯ হাজার ২৮ টাকা জব্দ করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নুরুল আমীনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেট সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট