1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

দূমকিতে আশা এনজিও সদস্যের চেক ছিড়ে ফেলার অভিযোগ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০০১ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

আশা এনজিও দুমকি শাখায় সদস্যের চেক ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে জুবায়ের নামের এক ফিল্ড অফিসারের বিরুদ্ধে। অভিযোগকারী উপজেলার পীরতলা বাজার এলাকার বাসিন্দা মোঃ আবু হানিফ।

মঙ্গলবার ০৬’জুন দুপুরে অভিযোগটি পাওয়া গেছে, গত ৫’জুন দুপুরে ঘটনাটি ঘটে।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী সদস্য আবু হানিফ ২০২২ সালে আশা এনজিও থেকে ৬০ হাজার টাকা লোন নেন। ঘটনার দিন গতকাল ৫’জুন দুপুরে এনজিওর নিয়ম অনুযায়ী ৪৫ কিস্তির পরে ৫৫৮ টাকা এনজিও পাওনা তার সঞ্চয় ছিলে ১০০ টাকা। লোন গ্রহণের সময় সদস্যর কাছ থেকে দুটি সাদা চেক জমা রাখেন। কিন্তুু লোন পরিশোধ করার পর চেক ফেরত না দিয়ে ফিল্ড অফিসার জোবায়ের তার সঙ্গে অসৌজন্যমূলক আচরন করেন এবং তার চেক দুটি ছিড়ে ফেলেন।

এ বিষয়ে অভিযুক্ত এনজিও ফিল্ড অফিসার অভিযোগ অস্বীকার করে বলেন, সদস্য হানিফ এর সঙ্গে তার কখনও কোন কথা হয়নি। কেন এমন অভিযোগ করেছে তার জানা নেই।

এছাড়াও ফিল্ড কর্মী কুলসুম আক্তার বলেন, গতকাল সদস্য হানিফ অফিসে এসে সমস্ত লেনদেন হিসাব নিকাশ করে তার চেক দুটি ফেরত নিয়ে যায়। পরবর্তীতে কিভাবে তার চেক ছিরলো তাদের জানা নেই।

এব্যাপারে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রিয়াজুল ইসলাম বলেন, গ্রাহকের সঙ্গে কোন রকম ঝামেলা হয়নি। অফিসিয়াল নিয়ম অনুযায়ী তার লোন পরিশোধ করার পরে চেক নিয়ে চলেগেছে। তার সঙ্গে কোন রকম খারাপ আচরণ করা হয়নি।এমন গটনা হলে আমি জানতাম। এধরণের ঘটনার সত্যতা নেই গ্রাহক হানিফ নিজে সাক্ষর করে চেক দুটি নিয়ে গেছেন রেজিস্ট্রার খাতায় তার সাক্ষর রয়েছে এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট