1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে-বিএনপি নেতা বেলাল-ই-বাকী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল ই-বাকী-ইদ্রিশী। তিনি বলেন, আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ক্ষমতায় আনতে হবে। গত ১৫ বছর দেশে কোন গণতান্ত্রিক সরকার ছিলনা। এদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষার কোন প্রতিফলন হয়নি। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। একই সঙ্গে মানুষের বাক স্বাধীনতাকেও হরণ করেছিল। দেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়, সেই অধ্যায় হচ্ছে বিনা ভোটের নির্বাচন। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে বিজয় র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল ই-বাকী-ইদ্রিশী। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট