1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

জ্যৈষ্ঠপুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দিরের বোধি বৃক্ষ ও বুদ্ধমূর্তির চীবরে অগ্নিসংযোগের ঘটনায় মো. রহিম (২৭) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সন্দীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রহিম ওই এলাকার রবিউল হকের ছেলে।

বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাসেল প্রধান  বলেন, মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ‘জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দিরে’ দুষ্কৃতিকারীরা বোধি বৃক্ষের কাপড় ও মন্দিরের ভিতরে থাকা বুদ্ধমূর্তির চীবর (কাপড়) খুলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষ পেট্রোল টিম ঘটনাস্থলে যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানা যায়, মো. রহিম নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে রাত আনুমানিক ৪টার দিকে বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তীতে সেনাবাহিনীর টহল টিম স্থানীয় বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী ও সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হকের সহায়তায় তাকে বাড়ি থেকে আটক করে।

জিজ্ঞাসাবাদে রহিম মন্দিরে অগ্নিসংযোগের কথা স্বীকার করলেও কোনো যুক্তিসংগত কারণ জানাতে পারেনি। পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট