1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

জাতীয় নাগরিক পার্টি বাউফলে নতুন কার্যালয়ের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

সবুজ সরকার পটুয়াখালী।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন বলেছেন, “জন্মলগ্ন থেকেই এনসিপির বিরুদ্ধে বিভিন্ন মহল অপপ্রচার চালিয়ে আসছে। কিভাবে দুর্নীতির ফাঁদে ফেলা যায়, কিভাবে হেয় করা যায়—সে অপতৎপরতা এখনও চলছে। কিন্তু এনসিপি শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে এবং একটি আদর্শ সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “পুরনো ব্যর্থ সিস্টেমকে বাদ দিয়ে আমরা আধুনিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। জনগণের জন্য ন্যায়ভিত্তিক একটি সমাজ গঠনই আমাদের লক্ষ্য।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টায় বাউফল হাসপাতাল সড়কের একটি প্লাজায় এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা প্রধান সমন্বয়কারী এডভোকেট জহিরুল ইসলাম মুসা,পটুয়াখালী জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ বশির উদ্দিন,ডা. সাইমুম আহমেদ
কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে বাউফলে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট