1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

জনগণের কল্যাণে প্রশাসন কাজ করছে: পটুয়াখালীর জেলা প্রশাসক

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

সবুজ সরকার পটুয়াখালী

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, “জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। মাদক, খাসজমি বন্দোবস্ত ও সামাজিক ব্যাধির বিষয়ে আমরা আইনানুগভাবে মোকাবিলা করবো। সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সমাজ পরিচালনার জন্য আমরা একসাথে কাজ করছি।”

বৃহস্পতিবার (৯-১০-২৫) দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান।

সভায় বাউফল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ প্রশাসন কাজ করছে। প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জন করে সেবা প্রদান। সমাজের প্রতিটি অসঙ্গতির বিরুদ্ধে আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ২৪ জুলাই আহত যোদ্ধা মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণের টিন বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে অতিথিরা পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট