1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

চুরি যাওয়া বোয়ালখালীর “বাস” কুমিরায় উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালী থেকে চুরি হওয়া “বাস” সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এসময় মো.শহিদুল ইসলাম কেচোবানী (৩২) নামের একজনকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

শহিদুল বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের খরণদ্বীপ গ্রামের ইছহাক মাষ্টার বাড়ির মৃত মো. রশিদ আলীর ছেলে।

সোমবার (৭ জুলাই) সকালে বাস চুরির ঘটনায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন বাস মালিক।

ওইদিন সকাল ৯টায় কুমিরা হাইওয়ে থানার এসআই মো.ফারুক সন্দেহজনক গতিবিধির কারণে বাসটি (চট্টমেট্রো ছ-১১-২০৮৪) চালকসহ আটক করেছিলেন।

খবর পেয়ে সোমবার দিবাগত রাতে খবর পেয়ে বাসটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

মামলার বাদী কাজল দে জানান, “আমার ভাই রুবেল দে পেশায় একজন বাস চালক। তার নিজস্ব মালিকানাধীন বাসটি প্রতিদিনের মতো গত রবিবার (৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তায় পার্কিং করে সে বাড়িতে চলে যায়। এরপর সোমবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে এসে দেখে বাসটি নেই।”

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট