1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৫৯৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ থেকে চতুর্থবারের মত ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। ৮জুন (বৃহস্পতিবার) বেলা বারোটার সময় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁনের সভাপতিত্বে ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংসদ সদস্য জিয়াউর রহমান, সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সুফি নূর মোহাম্মদ, পশ্চিমঅঞ্চল রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ম্যাংগো স্পেশাল ট্রেনটি আজ সন্ধ্যা ছয়টার সময় রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং ১৪ টি স্টেশনে আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনটি ঢাকা পৌঁছাবে রাত ১ টা ১৫ মিনিটে।
রেলওয়ের সূত্র মতে চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিবহন খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩৭ পয়সা এবং এই বিশেষ ট্রেনটিতে আম ছাড়াও শাকসবজি সহ অন্যান্য ফলও পরিবহন করা যাবে।
উল্লেখ্য ২০২০ সালের ৫ মে আম পরিবহনের জন্য প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয় এবং ট্রেনটি ঐ বছর ২১ জুলাই পর্যন্ত আম পরিবহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট