1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চরকাজলে মৃত মহিষ দিয়ে অন্যকে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ।

  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীতে কচুরিপানার গ্রাসে ৫ মহিষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত (০৩-এপ্রিল-২০২৩ ইং) তারিখ আনুমানিক ৫ টার সময় গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবার চরকপাল বেড়া ব্রিজ সংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে ১১০ টি মহিষ কপাল ভেরা খালে পানি পান করতে গেলে পাশে থাকা ফসলের জমিতে ২০-২৫ মহিষ চলে যায়। ফসলের মালিক খাদিজা বেগম (৩৫), এর নির্দেশে একই গ্রামের হানিফ মাতব্বরের ছেলে মালেক মাতব্বর মহিষগুলোকে তাড়িয়ে দিলে খালে নেমে যায়।

এঘটনার ২০-৩০ মিনিট পরে রাখাল নৌকা নিয়ে মহিষ খোঁজাখোজি করতে থাকে। এক পর্যায়ে কচুরিপানার মধ্যে ৫টি মরা মহিষের লাশ দেখতে পায় বলে জানান।

তবে এবিষয়ে এলাকাবাসির মতামত মৃত মহিষ গুলো দেখে মনে হয় আরো “দু” এক দিন আগে মৃত্যু হতে পারে বলে ধারনা করা হয় ।

এ ব্যাপারে ফসলের মালিক খাদিজা বেগম ও মালেক মাতববরের উপর মিথ্যা অভিযোগ করার অপচেষ্টা চালাচ্ছে মহিষের মালিক পক্ষের এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসি আরও বলেন, ১১০ টি মহিষ দেখাশোনার জন্য মাত্র দুইজন রাখাল রয়েছে। যার কারনে পরিচর্যার ত্রুটির কারনে মহিষগুলোর মৃত্যু কখন হয়েছে হয়তো তারা নিজেরাই জানেনা। নিজেদের দোষ এড়াতে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। কারন ২০-৩০ মিনিটের মধ্যে মহিষের মৃত্যু হলে তার দেহ ফুলে ফেপে উঠবে না। মহিষের মৃতদেহ দেখে বোজাই যায় মৃত্যু কমপক্ষে ২-৩ দিন আগে হয়েছে। ফসল খেতের মালিক খাদিজা ও মালেক মাতব্বর এর উপর অভিযোগ মিথ্যে বানোয়াট। এছাড়াও মহিষ চরিয়ে সব সময় এলাকাবাসীর ফসলের ক্ষতি করে তারা।

এ বিষয়ে জানতে চাইলে রাখাল ও মহিষের মালিক রহিম বলেন,পানি ও কচুরিপানার দুদিক থেকে চাপ থাকার কারনে মহিষ গুলোর মৃত্যু হয়েছে । তবে ঘটনার দিন যে মহিষ মারা গেছে তা বলতে পারিনা এবং এই ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না বলে জানান।

এ ব্যাপারে চরকাজল ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য, তাসলিমা বেগমের নিকট জানতে চাইলে তিনি বলেন, মহিষের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় সাধারন মানুষকে ফাসানোর চেষ্টা চালাচ্ছে মহিষ মালিক পক্ষরা। তবে এলাকাবাসীর ধারনা ঘটনার দিন নয় আরও দুই একদিন আগে মহিষগুলোর মৃত্যু হয়েছে। তবে দুই একদিন আগে মারা গিয়েছে বলে আমাদের ধারণা। এই মহিষ মারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে রাখালের উদাসীনতা ও পানির স্রোত এবং কচুরিপানার চাপের কারণে হয়তো মহিষগুলো মারা গিয়েছে। আমরা এর সুষ্ঠু পুলিশি তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী থাকে তাদের আইনের আওতায় এনে মুখোশ উম্মোচন করার জোর দাবি জানাচ্ছি।

এবিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, এ নিয়ে এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। যদি কোন পক্ষ আইনগত সহযোগিতা পেতে থানায় লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট