1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশ সাতবাড়িয়া বাগ এ গণী ভাণ্ডারে বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশে শাহছুফি মো. নুরুন্নবী শাহ্ (রহ:) এর বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে সাতবাড়িয়া মুন্সিভিটা বাগ-এ-গণী ভাণ্ডারে অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ অক্টোবর সোমবার বাগ-এ-গণী ভাণ্ডার দরবারে সকাল থেকে রাত ব্যাপী কুরআন খতম, মোশায়েরা মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম, ছেমা জিকির ও তবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

উক্ত ওরশ শরীফে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ্ ছুফি সৈয়দ আসিফ নঈম উদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী (ম.)। বিশেষ অতিথি ছিলেন সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফি ডা. সৈয়দ শফিউল আনোয়ার (ম.), গাউছিয়া মাবুদ মঞ্জিলের শাজ্জাদানশীন শাহছুফি মুফতি সৈয়দ আশেকুর রহমান (ম.) , গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা সৈয়দ মিনহাজুর রহমান (ম.), মাওলানা আবদুর রশিদ শাহ (র:) ওয়াকফ স্টেইট মোতাওয়াল্লী শাহজাদা কাজী মো. রাশেদুল ইসলাম।

গণী ভাণ্ডারের আওলাদ মো. দিদারুল হক দস্তগীর‘র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আরবী প্রভাষক মাওলানা রমিজ আহমদ ছমদি (ম.), মাওলানা সাইফুল্লাহ, উপস্থিত ছিলেন জাফরাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবুল কাসেম সিদ্দিকী, এড. মহিউদ্দিন, গণী ভাণ্ডারের আওলাদ সাংবাদিক মো. ফায়জুল হক দস্তগীর ও মো. আজিমুশ শানুল হক দস্তগীর, সাংবাদিক যথাক্রমে শাহাদত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, শহীদুল ইসলাম, ফয়সাল সিদ্দিকি ইমন, আবদুল হামিদ সুমন। আমরা সুন্নি, আমরা মাইজভান্ডারী সংগঠনের সদস্য যথাক্রমে মো. ফিরোজ, খোরশেদুল আলম, মো. ইউসুফ, মো. সাইফুল ইসলাম, মো. ফোরকান, জাবেদ, হ্নদয়, তাহসান, ওয়াহিদ, সেমা ও কাওয়ালি গান পরিবেশন করেন মো. আরমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট